,

ওসিকে ধাক্কা, এএসআই প্রত্যাহার

news-image

চট্টগ্রাম ব্যুরো : কনুই দিয়ে ধাক্কা মেরে ওসিকে আহত করার অভিযোগ উঠার পর উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সন্তু শীলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নগর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীনকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এ আদেশ দিয়েছেন বলে নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশ জানিয়েছেন।

এএসআই সন্তু শীল সিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২০ এপ্রিল উপমন্ত্রীকে নিয়ে একটি কর্মসূচিতে যাওয়ার পথে এএসআই সন্তু শীল চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা মেরে আহত করার অভিযোগ উঠে। এ ঘটনায় ওসি জাহিদুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি এএসআই সন্তুর বিরুদ্ধে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

জানতে চাইলে সিএমপির উপ-কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশ বলেন, প্রশাসনিক কারণে এএসআই সন্তু শীলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আসিফ মহিউদ্দীন জরুরি ভিত্তিতে তদন্ত করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দাখিল করবেন। এর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর