,

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন শোয়েব

news-image

স্পোর্টস ডেস্ক: অবশেষে সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক। জানান, তারা আগের মতোই একজন আরেকজনকে ভালোবাসেন। তবে এমন ‍গুঞ্জনে পাত্তা দেননা।

কিছুদিন আগে বিয়ের ১৪ বছর পার করলেন সানিয়া মির্জা-শোয়েব মালিক দম্পত্তি। তবে মাস ছয়েক ধরেই বিচ্ছেদের গুঞ্জনের কারণে বেশ আলোচনায় এই জুটি। তাই শীতলতার চাদরে ঢাকা পড়ে গেল তাদের বিবাহবার্ষিকী। এই দম্পত্তির একমাত্র সন্তান ইজহান মালিক মির্জা। এই ছেলের কারণেই হয়তো সম্পর্কটা এখনও টিকে রয়েছে।

এর আগে ২০১০ সালের ১২ এপ্রিল এক হয়েছিল তাদের চার হাত। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা ভুলে সেবার ক্রিকেট ব্যাট ও টেনিস র‌্যাকেটের মিলে যায়। পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ককে বিয়ে করলেও সানিয়া ভারতের হয়েই টেনিস খেলে গিয়েছেন। শোয়েবও ঘরজামাই হয়ে শচীন টেন্ডুলকারদের সতীর্থ হওয়ার চেষ্টা করেননি।

কিন্তু গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের অপরকে নিয়ে তেমন একটা শুভেচ্ছা জানাননি। এবারও সানিয়াকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাননি শোয়েব। টেনিস তারকাও বিশেষ দিনের কথা ভাগ করে নেননি অনুরাগীদের সঙ্গে।

যদিও কিছু আগেও সানিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন শোয়েব। গত কয়েক মাসে তাদের পারিবারিক পোস্ট বলতে ছেলে ইজহানের সঙ্গে। কোথাও শোয়েবের সঙ্গে সানিয়া নেই। সানিয়ার পাশেও শোয়েব নেই। কোথাও নেই বিয়ের জন্মদিনের কথা।

এই জুটির আসল ব্যাপারটা কী তা জানতে শোয়েব মালিককেই সরাসরি প্রশ্ন করেছিলেন জিও নিউজের প্রোগ্রাম ‘স্কোর’–এর উপস্থাপক। শোয়েব এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। উপস্থাপক প্রশ্ন করেছিলেন, ‘চারদিকে গুঞ্জন, আপনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। আপনি কী বলবেন?’ এর উত্তরে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক বলেছেন, ‘এমন কিছু নয়। ঈদে আমরা একসঙ্গে থাকতে পারলে খুব ভালো হতো।’

তিনি আরও বলেন ‘ওর আইপিএলে কাজ আছে। আইপিএল নিয়ে অনুষ্ঠান করছে। এ কারণেই আমরা একসঙ্গে হতে পারিনি। কিন্তু আমরা সব সময়ই ভালোবাসা বিনিময় করি। আমি ওকে খুব মিস করি। কতটা মিস করি, তা বলে বোঝাতে পারব না। পেশাদারির দায় থাকে। কিন্তু আপনি ঈদের সময় কাছের অনেক মানুষকেই মিস করবেন।’

যদিও এই গুঞ্জনকে তারা কেউই পাত্তা দেন না বলেও উল্লেখ করেছেন শোয়েব মালিক। উপস্থাপককে তিনি বলেন, ‘এ কারণেই (পাত্তা দেন না বলে) আমি বা ও, কেউই কোনো বিবৃতি দিইনি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট