,

খেলতে নামার আগেই হৃদরোগে খেলোয়াড়ের মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতিযোগিতায় নামতেই পারলেন না। বিশ্ব ভেটেরান্স টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলতে নামার আগেই মৃত্যু হল ভারতীয় এক প্রতিযোগীর। ২০২৩ সালে বিশ্ব ভেটেরান্স টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন অরুণ সিং বারহাত নামের ওই প্রতিযোগী। খবর ইন্ডিয়া টিভির।

জানা যায়, ৭৭ বছর বয়সী এই খেলোয়াড়ের এক মেয়ে, জামাই ও দুই নাতনি রয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের জোধপুরে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

অরুণ জাতীয় মাস্টার্স প্রতিযোগিতা খেলতে সোমবার জলন্ধরে পৌঁছান। সঙ্গে ছিলেন রাজস্থান দলে তার সতীর্থরা। দুপুরবেলা হোটেলের ঘরে বিশ্রাম নিতে যান তিনি। পরিকল্পনা ছিল বিকেলে চ্যাম্পিয়নশিপের কেন্দ্র দেখতে যাবেন। কিন্তু বিকেল হওয়ার পরে সতীর্থরা তার ঘরে ধাক্কা মেরেও কোনো সাড়া পাননি। অনেক ক্ষণ ধাক্কাধাক্কির পর হোটেলের রিসেপশনে গিয়ে তারা ঘটনার ব্যাপারে জানান।

পরে হোটেলের পক্ষ থেকে দ্বিতীয় একটি চাবি দিয়ে দরজা খোলা হলে দেখা যায়, বিছানায় শুয়ে ছটফট করছেন অরুণ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা জানান, নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে তার। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অভিজ্ঞ এই তারকা দীর্ঘ দিন ধরে টেবিল টেনিস খেলতেন। জাতীয় পর্যায়ে প্রচুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। জাতীয় ভেটেরান্স চ্যাম্পিয়নশিপে আগে অনেক বার অংশ নিয়ে বহু পদক জিতেছেন। গত বছর শ্রীনগরে এই প্রতিযোগিতাতেই পুরুষদের ডাবলসে সোনা জিতেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট