,

‘আমার ছবি কইবে কথা, যখন আমি থাকব না’

news-image

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি কণ্ঠশিল্পীদের একজন কনকচাঁপা। বাংলা গানের শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের ভুবনে তার বসবাস। শিল্পী পরিচয়ের বাইরেও তিনি একজন সমাজসেবক।

কিংবদন্তি এই শিল্পী গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। ঈদের দ্বিতীয় দিনের (গতকাল রোববার) আনন্দঘন সময়গুলো স্মৃতি তিনি ক্যামেরাবন্দী করেছেন। আর তা প্রকাশ করেছেন গতকাল রাতে ফেসবুকে। যেখানে এই শিল্পীকে পাওয়া গেছে পরিবারের মানুষজনদের সঙ্গে। তবে তার কথায় ছিল বিষাদের সুর!

কনকচাঁপার ভাষায়, ‘ভাবলাম ফুল ফ্যামিলি ছবি তুলব। কিন্তু বাঘসাহেবের ভাব যে, গতদিন ছবি তুলেছি এটাতেই সন্তুষ্টি নিয়ে বসে থাকো। আর মাশুক ছবি তোলার আক্রমণ আসতে পারে ভেবেই ভেগে বিদায়! আমরা ও নাছোড়বান্দা কম না। ওৎ পেতে বসে থেকে ঠিকই তাকে ধরে ফেলেছি। কিন্তু তাতে তো আর ফুল ফ্যামিলির ছবি তোলার আফসোস কমে না! একদিন এই বাপবেটাই আমাকে সঙ্গে নিয়ে ছবি তোলার জন্য খুঁজবে। তখন হয়তো আমি দূর আকাশের তারা হয়ে থাকব।’

এরপর ‘আমার ছবি কইবে কথা, যখন আমি থাকবো না/ বুঝবে তখন এই পৃথিবী, এক চিমটি ও হাসবে না’ কবিতার ভাষায় তুলে ধরেন মনের কথাগুলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট