,

সামরিক পোশাক পরে ৬০ জনকে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের এক গ্রামে সামরিক পোশাক পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা অন্তত ৬০ জন বেসামরিক লোককে হত্যা করেছে। গতকাল রোববার স্থানীয় প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে তদন্তের ঘোষণাও দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর জিও নিউজের।

ওউইয়াহিগৌয়া হাই কোর্টের প্রসিকিউটর ল্যামিন কাবোর বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, আমাদের জাতীয় সশস্ত্র বাহিনীর পোশাক পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ইয়েতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে ৬০ জনকে হত্যা করেছে।

তিনি আরও বলেছেন, আহতদের উদ্ধার করা হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরাধীরা বিভিন্ন ধরনের শস্যও নিয়ে গেছে। কারমা গ্রামটি মালিয়ান সীমান্তের কাছে অবস্থিত।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এএফপি বলছে, ১০০ জনের বেশি মোটরসাইকেল এবং পিকআপ ট্রাকে করে এসে গ্রামে হামলা চালায়। বাসিন্দারা আরও বলেছেন, সামরিক পোশাক পরা লোকদের হাতে কয়েক ডজন তরুণ তরুণী নিহত হয়েছে।

তবে হামলায় বেঁচে যাওয়ারা বলছেন, নিহতের সংখ্যা ৮০ হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না