,

আমাকে শ্বশুর ডাকবে না: আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : মেয়ে জামাই শাহীন আফ্রিদিকে সতর্ক করে শহীদ আফ্রিদি জানালেন, শ্বশুর ডাকবে না। পাকিস্তানি টেলিভিশন সামা টিভিতে এক আলোচনায় শাহীনকে আফ্রিদি বলেন, আমি তোমার মুখ থেকে এই শব্দ আর শুনতে চাই না। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আফ্রিদি সম্প্রতি লিজেন্ডস লিগ ক্রিকেটের শিরোপা জিতেছেন। যেখানে তার দল এশিয়া লায়ন্স ৯ রানে ইন্ডিয়া মহারাজাসকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে।

শাহীন অবশ্য শহীদ আফ্রিদির বিরুদ্ধে পাঁচ বছর আগে পাকিস্তান সুপার লিগে বল করাটাকে বিশেষ বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘তিনি আমার অনুপ্রেরণা। আমি লালার (আফ্রিদি) ব্যাটিং উপভোগ করতাম। তিনি যখন আউট হতেন, আমি টিভি বন্ধ করে দিতাম। তিনি আমার নায়ক এবং আমার বন্ধুর মতো।’

এদিকে মেয়ে জামাই শাহীনকে নিয়ে আফ্রিদি বলেন, ‘আমি সবসময় আমার স্ত্রী ও মেয়ের সঙ্গে বন্ধুর মতো ছিলাম। শাহীন আমার ছেলে ও বন্ধুর মতো। সে খুবই ভালো ছেলে ও তার নেতৃত্ব আমাকে বিস্মিত করেছে। এমন তরুণ বয়সে তার পরিপক্কতা দেখতে পারাটা খুবই চমৎকার।’

খুব ছোট থেকে আফ্রিদির ভক্ত শাহীন বলেন, ‘আমি কখনোই ভাবিনি তার পরিবারের অংশ হবো। যখন আমি তার বিরুদ্ধে খেলেছি, তখন যেন স্বপ্ন পূরণ হলো। আমি তার উইকেটও নিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট