,

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

news-image

অনলাইন ডেস্ক : স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। অনেকে স্ত্রী-সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়। আবার কেউ কেউ ফিরছেন সপরিবারেই।

আজ রোববার দুপুরের পর দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাসগুলো রাজধানীতে ফিরতে শুরু করেছে। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়- দূরপাল্লার অনেক বাস এসেছে। আগামীকাল যাদের অফিস করতে হবে, তারা অনেকটা নির্বিঘ্নে রাজধানীতে পৌঁছেছেন।

তবে এখনো আগের সেই চিরচেনা রূপে ফিরেনি ঢাকা। আগামীকাল সোমবার অফিস-আদালত খুলবে। ঈদের ছুটির আমেজ থাকায় এখনো ফাঁকা ঢাকা।

রয়েল পরিবহনের বাসে ঝিনাইদহ থেকে রাজধানীর গাবতলীতে নেমেছেন মো. আকবর হোসেন। তিনি বলেন, ‘আগামীকাল অফিসে খোলা। এ কারণে আজ ঢাকায় চলে এসেছি।’

শ্যামলী পরিবহনের সুপারভাইজার মো. সিরাজুল ইসলাম বলেছেন, ‘আগামীকাল সোমবার সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। তবে, রাস্তার পরিস্থিতি ভালো হওয়ায় তেমন ভোগান্তি হয়নি।’

ঈদ ও শবে কদর মিলিয়ে সরকারি ছুটি ছিল ৫ দিন। বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের ছুটি। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হয়। যা শেষ হচ্ছে আজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট