,

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা ঢাকা, মেঘাচ্ছন্ন আকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা দাবদাহের পর ঈদের দিন বিকেলে এক মিলিমিটার বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। আজ ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই আকাশ মেঘ করে আছে। মাঝে মাঝে বড় বড় ফোঁটার বৃষ্টির দেখাও মিলছে। এবার ঈদের আগে দুই দিন ছুটি মিললেও ঈদ শেষে ছুটি এক দিনই। ঘরে ফেরার তাড়া থাকলেও আড়মোড়া কাটেনি নগরবাসীর। এমন মেঘলা আবহাওয়া আর ছুটি মিলিয়ে রাজধানী অনেকটাই ফাঁকা।

ঢাকার বিভিন্ন অঞ্চল ঘুরে আজ রোববার দেখা যায় দোকানপাট বন্ধ। তবে এখনো খোলা আছে কয়েকটা জামাকাপড় ও জুতার দোকান। কিছু জায়গায় খুলেছে কোনো কোনো সুপারশপ।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব দোকানের কর্মচারীরা জানালেন, তাঁদের ছুটি ভাগ করে দেওয়া হয়েছে। কেউ রোজার ঈদে ছুটি পেলে অন্যরা পাবে কোরবানির ঈদে।

রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে নেই কোনো যানজট। নগর পরিবহন কম। আর এই সুযোগে ঢাকার রাস্তায় বেড়েছে রিকশা ও সিএনজি অটোরিকশা। নগর পরিবহন কম থাকা এবং ব্যক্তিগত গাড়ির বাইরে নগরীর যাতায়াতের বড় মাধ্যমে পরিণত হয়েছে এ দুটি যান।

রামপুরা, মৌচাক, সায়েদাবাদ, কমলাপুর, শান্তিনগর, মগবাজার, কারওয়ান বাজার, বাংলামোটর মোড়গুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। গন্তব্য কম হলেও ভাড়া বেশি।

ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ছেনও তাঁরা। তবে রিকশাভাড়া আয়ত্তের মধ্যে আনলেও সিএনজিচালিত অটোরিকশাচালকেরা কিছুতেই যাবেন না ভাড়ায় না পোষালে।

মোড়ে মোড়ে যানজট না থাকলেও বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। বিজয় সরণিতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কানাই বিশ্বাস বলেন, বিকেলের পর একটু যানজট থাকে। এখন অনেকটাই ফাঁকা। তবে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার আধিক্য বেশি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকালে জানানো হয়েছে কালবৈশাখী ও বৃষ্টির সংবাদ। উপকূলীয় জেলাগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কসংকেত, যার প্রভাব পড়েছে রাজধানীতেও। নিরবচ্ছিন্ন বৃষ্টি না হলেও গত কয়েক দিনের দাবদাহ থেকে রক্ষা পেয়েছে মানুষ। সকাল থেকে বাতাস আর মেঘের জন্য নগরী এখন অনেকটাই ঠান্ডা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট