,

ঈদের দিন বিকালে দু’পক্ষের সংর্ঘষ, টেটাবিদ্ধ একজনের মৃত্যু, আহত ২৫

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৪৭) নামে একজন টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ ২৫ জন আহত হয়েছে। নিহত জামাল উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংর্ঘষে আহতরা হলেন, মহরম মিয়া, বিলকিস বেগম, মারাজ মিয়া, মনোয়ারা বেগম, সাগর মিয়া, জুরু মিয়া, সারু মিয়া, উজ্জ্বল মিয়া, সাগর মিয়া, রমজান মিয়া, জিল্লু মিয়া, জানু মিয়া, রাজিব মিয়া, ইদ্রিস মিয়া, শফিক মিয়া।

স্হানীয়রা জানান, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঈদের দিন উভয় পক্ষের লোকজন সংঘবদ্ধভাবে এ খাস জমির দখল নিতে যায়। দুই পক্ষ খাস জমি নিজেদের বলে দাবি করায় বাঁধে সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, খাস জমিতে বৈশাখী ধান করে তারা। জমির ধান কাটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংর্ঘষে জামাল মিয়া নামক একজন নিহত হয়েছেন। তার মাথায় একটি ও বুকের বাম দিকে টেটার আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোসহ আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পরিস্হিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট