,

বাংলাদেশ সিরিজে আইরিশদের শক্তিশালী দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ১৪ সদস্যের এই দলে ফিরেছেন দুই ফাস্ট বোলার জশ লিটল ও ক্রেইগ ইয়াং।

আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কায় ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী মাসে সিরিজটি মাঠে গড়াবে। যেখানে দলটির সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন টম মায়েস, ম্যাথু হামফ্রেজ ও বেন হোয়াইট।

সিরিজের ম্যাচ তিনটি হবে আগমী ৯, ১২ ও ১৪ মে। বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। তার আগে ৫ মে আয়ারল্যান্ড উলভস নামে পরিচিত আইরিশদের ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আয়ারল্যান্ড ওয়ানডে দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট