,

সিসিকের এক তৃতীয়াংশ প্রার্থীই বিএনপির : পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন। এটা খুবই সুখের বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক তৃতীয়াংশ প্রার্থীই তাদের।’

আজ শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত সকল রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।’

এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজে শাহী ঈদগাহ ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজের আগে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি।

সিলেট মহানগরীতে এবার মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে হবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে ৪৪৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট