,

খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে বিএনপি নেতারা ফিরোজায়

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটে শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় যান তারা।

জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস,

গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান।

দুর্নীতি মামলায় সাজা হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন খালেদা জিয়া। সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্ত হন তিনি। বন্দী অবস্থায় তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে দুটি এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে দুটি ঈদ উদ্‌যাপন করেন।

শর্তসাপেক্ষে মুক্ত হওয়ার পর দুই ঈদে খালেদা জিয়ার সঙ্গে নেতাদের সাক্ষাৎ হয়। তবে ২০২১ সালে রমজানের ঈদে তারা সাক্ষাৎ করতে পারেননি। ওই সময় করোনাপরবর্তী জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে করোনামুক্ত হওয়ার পর ২০২১ সালের ঈদুল আজহায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

২০২২ সালে পরিবারের সদস্যদের নিয়ে ‘ফিরোজা’য় ঈদ উদ্‌যাপন করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবারও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী