,

মসজিদের সামনে থেকে জুতা হারানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন ।

আজ শনিবার সকালে মাইজখলা গ্রামের মসজিদের সামনে ও মাঠে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহতের ঘটনায় জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম আবুল কাশেম (৩০)। তিনি দোয়ারবাজার সদর ইউনিয়নের মাইজখলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মাইজখলা গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে জুতা হারিয়ে যায় এক শিশুর। এ নিয়ে পূর্ব বিরোধের জেরে গ্রামের জালাল শাহ ও আবুল কাশেমের লোকজনের মধ্যে প্রথমে বাদ্‌বিতণ্ডা হয়। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত আবুল কাশেমকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবুল কাশেমের পক্ষের গুরুতর আহত আরও দুজন চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একজন পুলিশ সদস্যসহ ১০-১৫ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট