,

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কমেছে যানবাহনের চাপ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কমে এসেছে যানবাহনের চাপ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে উত্তরবঙ্গগামী মানুষ।

ভুক্তভোগীদের অভিযোগ, এই ১৩ কিলোমিটার সড়ক পাড়ি দিতেই দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগেছে। এর ফলে, অতিরিক্ত গরমে চরম ভোগান্তিতে পড়ড়ে নারী-শিশুরা।

পুলিশ জানায়, অতিরিক্ত গাড়ির চাপ, সেতু ও মহাসড়কে গাড়ি বিকল ছাড়াও ছোট ছোট দুর্ঘটনার কারণে মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গগামী পরিবহনের চাপ কমে আসায় মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

অপরদিকে, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের সেবা ও মহাসড়কে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মহাসড়কে বিশেষ নিরাপত্তার কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের সহযোগিতার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখছেন টাঙ্গাইল ভূঞাপুর উপজেলা প্রশাসনের স্থাপন করা কন্ট্রোল রুম। বঙ্গবন্ধু সেতুপূর্ব গোল চত্বরে এই কন্ট্রোল স্থাপন করা হয়।

জানা গেছে, মহাসড়কে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এজন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, বিবিএ কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের এখান থেকে তদারকি করা হয়। পাশাপাশি ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে এই কন্টোল রুম ঘরমুখো মানুষদের সেবাও দেওয়া হচ্ছে।

নীলফামারী রুটের বাসচালক আকবর আলী বলেন, ‘গতকাল দুপুরে অসহনীয় গরমে আমিসহ যাত্রীরা হাঁসফাঁস করছিলাম। অনেকের কাছে পানিও ছিল না। পরে সেতুর পূর্ব গোল চত্বরে একটু বিরতি দিয়ে কন্ট্রোল রুম থেকে পানি সরবরাহ করছি। এই কন্ট্রোল রুমের ফলে আমাদের উপকার হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কন্ট্রোল রুমের তদারকিকারী মো. বেলাল হোসেন বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষদের সার্বিক নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে সহযোগীতা করার জন্য জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মতে আমরা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম স্থাপন করেছি। মানুষের ভোগান্তি রোধে এই বিশেষ ব্যবস্থার নেওয়া হয়।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট