,

বিশ্বকাপে বিশেষ বিজ্ঞাপনে কত টাকা নিয়েছেন মেসি-রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের আগে এক ফ্রেমে দেখা গিয়েছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। একটি ছবিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে আনা হয়। সেই ছবিতে দেখা গিয়েছিল, একে অপরের মুখোমুখি বসে রয়েছেন লিও-সিআর সেভেন। তবে ফুটবল নয়, সামনে ‘সাজানো’ ছকে দাবা খেলছেন তারা।

দুই ফুটবল তারকার পরনেই একটি করে গোল গলা কালো টি-শার্ট ও ডেনিম জিনস্‌। এক জনের পোশাকে হাতের কবজি অবধি ঢাকা। অন্য জনের হাতা সামান্য গোটানো। ছবিতে মেসির হাত গালে, রোনালদোর হাত কপালে। ক্ষুরধার নজরে দু’জনেই তাকিয়ে দাবার গুটির দিকে। যেন, মগজাস্ত্র চালিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন।

বিশ্বকাপের ঠিক আগে দুই ফুটবল তারকার সেই ছবি প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে সমর্থকদের মধ্যে শোরগোল পড়ে যায়। অনেকে‌ই প্রথমে ভেবেছিলেন কেউ এই ছবিটি ফটোশপে বানিয়েছেন। পরে জানা যায়, সত্যি সত্যিই একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন ফুটবলের দুই মহারথী।

মূলত রোনালদো ও মেসিকে বিজ্ঞাপনের মুখ করেছিল এক ফ্যাশন সংস্থা এবং তা করতে গিয়ে যথেষ্ট গাঁটের কড়ি খরচা করতে হয়েছিল ওই সংস্থাকে।

বিজ্ঞাপনের জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা নিয়েছিলেন রোনালদো। মেসি অবশ্য অত টাকা নেননি। তিনি নিয়েছিলেন প্রায় ২০ কোটি টাকা। অর্থাৎ, দুই ফুটবলারের জন্য প্রায় ৪৭ কোটি টাকা খরচ হয়েছিল সেই সংস্থার।

রোনালদোর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৫২ কোটিরও বেশি। মেসির ৪০ কোটির বেশি। আর সেই জন্যই দু’জনেই ভাল ফুটবলার হওয়া সত্ত্বেও মেসির থেকে বেশি পারিশ্রমিক রোনালদোকে দেওয়া হয়েছিল।

এদিকে দুই ফুটবলারের মতো এই ছবিকেও অনেকে ‘সর্বকালের সেরা’ ছবির তকমা দিয়েছেন। এই ছবি তুলেছিলেন বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লিবোভিটজ্‌। এই ছবি তুলতে তিনিও নিয়েছিলেন কোটি কোটি টাকা। তবে মেসি এবং রোনালদো একসঙ্গে এই ছবি তোলেননি। মেসি ও রোনালদোকে আলাদা আলাদা ডেকে তাদের ছবি তোলা হয়েছিল। পরে এডিট করে সেই ছবি জুড়ে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট