,

হজের কোটা পূরণে ২৫ এপ্রিল বিশেষ নিবন্ধন

news-image

অনলাইন ডেস্ক : দফায় দফায় সময় বাড়িয়েও বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২৭ হাজার ১৯৭ হজ কোটা পূরণ হয়নি। এখনো চার হাজারের বেশি হজযাত্রীর কোটা ফাঁকা। এ কোটা পূরণ করতে আগামী ২৫ এপ্রিল ‘একদিন বিশেষ সুযোগ’ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। ওই দিন হজের নিবন্ধনে সার্ভার খুলে দেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, হজযাত্রী ও এজেন্সিগুলোর অনুরোধে চলতি বছর হজে যেতে আরও একদিন হজযাত্রী নিবন্ধন চলবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সম্মানিত হজযাত্রীদের বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম চলবে (২৫ এপ্রিল) একদিনের জন্য। এরপর আর কোনোক্রমেই নিবন্ধনের সময় বাড়ানো হবে না।

এর আগে গত ৬ এপ্রিল অষ্টমবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়। ওই সময় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সুযোগ উন্মুক্ত রয়েছে। উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট