,

পদ্মা সেতু দিয়ে আড়াই ঘণ্টায় পার হয়েছে ৩ হাজার মোটরসাইকেল

news-image

জেলা প্রতিনিধি : মুন্সিগঞ্জে পদ্মা সেতু দিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল পার হয়েছে। সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দোলা চৌধুরী জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথমে একটি বুথ দিয়ে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও চাপ থাকায় আজ দুটি বুথে টোল আদায় করা হচ্ছে। প্রতি মিনিটে টোল দিতে পারছে ২৫-৩০টি মোটরসাইকেলে। প্রথম আড়াই ঘণ্টায় সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল সেতু পাড়ি দিয়েছে।

দীর্ঘ সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া টোলপ্লাজা থেকে শুরু হয় সেতুতে মোটরসাইকেল চলাচল।

পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছেন মোটরসাইকেল আরোহীরা। ডেডিকেটেড লেনসহ মাওয়া টোলপ্লাজার দুটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।

সরেজমিন দেখা যায়, ঈদকে কেন্দ্র করে সেতু পারাপারে মাওয়া টোলপ্লাজা থেকে অভিমুখের সড়কজুড়ে রয়েছে হাজারও মোটরসাইকেলের উপস্থিতি। গভীর রাত থেকে সেতু পারাপারের জন্য মোটরসাইকেল নিয়ে টোলপ্লাজার অভিমুখের সড়কে অবস্থান নেন মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘদিন পর সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এসময় একে অন্যকে নিয়ম মানার বিষয়ে উৎসাহ দেওয়ার চিত্র দেখা যায়।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় টোলপ্লাজায় পুলিশ, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি।

খুলনাগামী মো. সোহানা নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, সেতুতে মোটরসাইকেল খুলে দেওয়ায় আমরা খুব খুশি। সবাই এখন থেকে নিয়ম মেনে মোটরসাইকেল চালাবো। সে ক্ষেত্রে আমাদের আর কোনো দুর্ভোগ হতে হবে না।

মোহাম্মদ সুরুজ মিয়া নামে আরেক মোটরসাইকেলচালক বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, এমনিতেই আনন্দ লাগছে। পদ্মা সেতুতে মোটরসাইকেল দিয়ে যাচ্ছি। আনন্দের নতুন একটি মাত্রা যোগ হলো। আমাদের আনন্দটা অনেক বেশি গুণ বেড়ে গেলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট