,

কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারধর, দোকান সীলগালা

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারধর করায় কালীগঞ্জে এক ব্যাবসা প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। আজ রোববার দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম কালীগঞ্জে এসে শহরের মিনা বস্ত্র বিতান নামে প্রতিষ্ঠানটিকে সীলগালা করেন।

অভিযানটি পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুর হাসান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তাসহ কালীগঞ্জ থানার পুলিশ।

ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুর হাসান জানান, গত শুক্রবার ওই প্রতিষ্ঠানে কাপড় কিনতে গিয়ে কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের নজরুল বিশ্বাস নামে এক ক্রেতা মারধরের শিকার হন। এছাড়াও দোকান মালিক শিবলী সাদিকের হাতে ওই ক্রেতার পরিবারের মহিলা সদস্যরা লাঞ্চিত হন। এমন খবরটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ও পরে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ভোক্তা অধিকারের দৃষ্টিতে আসে।

আজ রোববার দুপুরে তাদের একটি টিম কালীগঞ্জে এসে ওই দোকানে অভিযান চালায়। এসময় পাশের দোকান মালিক ও ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে ক্রেতাকে মারধরের অভিযোগের বিষয়টি সত্যতা পায়। এরপর তারা ওই দোকানটি আগামী ২৭ এপ্রিল পর্ষন্ত বন্ধ রাখতে সিলগালা করে দেন।

 

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা