,

অনেক নায়কের প্রথম নায়িকা কবরীর মৃত্যুবার্ষিকী আজ

news-image

জাফর ইকবাল

বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম ‘আপন পর’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী।

উজ্জ্বল

১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন কবরী। এর পর নানা সময়ে কবরীর সঙ্গে ‘কাঁচের স্বর্গ’, ‘বলাকা মন’ ও ‘নিজেরে হারায়ে খুঁজি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন উজ্জ্বল ও কবরী।

সোহেল রানা

কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন কবরী। এরপর তাদেরকে একসঙ্গে দেখা গেছে ‘গোপন কথা’ ও ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে।

আলমগীর

আলমগীরের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ দিয়ে। এই ছবিতে ছিলেন কবরী। এ ছাড়াও কবরী ও আলমগীর একসঙ্গে কাজ করেছেন গুণ্ডা, কসাই, লাভ ইন সিমলা ছবিতে।

ফারুক

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন। তার বিপরীতে নায়িকা হিসেবে কবরী অভিনয় করেন। এরপর ‘সুজন সখী’, ‘সারেং বৌ’, ‘দিন যায় কথা থাকে’, ‘তৃষ্ণা’, ‘আশা’, ও ‘আরশিনগর’ ছবিতে কবরীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ফারুক ও কবরী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট