,

রোনালদোর পর সৌদির লক্ষ্য মেসিসহ ‘বিশেষ’ ৫০ ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। সেই লক্ষ্যেই আগাচ্ছে দেশটির ফুটবল। এজন্য নিজেদের লিগে ভালো মানের ফুটবলার খুঁজছে দেশটি। এরইমধ্যে আল-নাসরে ভিড়িয়েছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে। এই মৌসুমে তাদের লক্ষ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিসহ আরও ৫০ জন ভালো মানের ফুটবলার। প্রতিবেদন গোল.কমের।

এরইমধ্যে মেসিকে দলে ভেড়ানার জন্য বাৎসরিক ৩৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়ে রেখেছে সৌদি ক্লাব আল-হিলাল। চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এরপরই বিশ্বসেরা এই খেলোয়াড়কে দলে ভেড়াতে চায় আল-হিলাল।

ইএসপিএনের তথ্যমতে, ইউরোপের সেরা পাঁচ (ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি) দেশ এবং পর্তুগালের লিগ থেকে বিশেষ ৫০ পেশাদার ফুটবলারকে সই করার পরিকল্পনা করছে উপসাগরীয় এই দেশটি।

পরিকল্পনাটিতে সমর্থন আছে সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের। যেসব ফুটবলারদের চুক্তি এই মৌসুমেই শেষ হবে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সৌদি প্রো লিগে। তাই চোখ রাখা হয়েছে লুকা মদরিচ, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, এভারটনের দুই খেলোয়াড় ইয়েরি মিনা এবং আবদৌলায়ে ডুকোরের মতো খেলোয়াড়দের ওপর। যদিও এসব খেলোয়াড়রা ইউরোপেই থেকে যাওয়ার চেষ্টা করবে। তবে, চেষ্টার কোনো কমতি রাখবে না সৌদি আরব।

তবে রোনালদো-মেসির মতো বড় অঙ্কের অর্থ অন্য খেলোয়াড়দের পেছনে ঢালবে না সৌদি। কারণ, তারা চাইনিজ সুপার লিগকে অনুসরণ করছে না বলে প্রতিবেদনে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট