,

লিটন কি থাকবেন, কাদের নিয়ে কলকাতার একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের সঙ্গে হারলেও টানা দুই জয়ে ছন্দে আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিংকু সিংয়ের বীরত্বে সর্বশেষ শক্তিশালী গুজরাট লায়ন্সকে হারিয়েছে তারা। শুক্রবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে কেকেআর। এই ম্যাচে কি উইনিং কম্বিনেশন ধরে রাখবে নাইটরা? নাকি বাজিয়ে দেখবে নিজেদের শক্তি?

টপ অর্ডার নিয়ে এক মধুর সমস্যায় কলকাতা। গত তিন ম্যাচে ওপেনিংয়ে খেলা রাহমানউল্লাহ গুরবাজ ভালোই ফর্মে আছেন। একই পজিশনে খেলে থাকেন অন্য দুই বিদেশি জেসন রয় ও লিটন দাসও। তাই কাকে বসিয়ে কাকে খেলাবে সেটি নিয়ে একটি সমস্যায়ই পড়েছে কলকাতা বোর্ড। যদিও শেষ পর্যন্ত গুরবাজকে খেলানোর সম্ভাবনাই বেশি।

গুরবাজ বা লিটন যেই খেলুক তার ওপেনিং সঙ্গী হতে পারেন নারায়ণ জগদীশন। তিনে খেলাতে পারে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ভেঙ্কটেশ আইয়ার। চারে অধিনায়ক নীতিশ রানার জায়গা একপ্রকার নিশ্চিত। যে ফর্মে আছেন তাতে পাঁচে রিংকু সিংয়ের জায়গা নিয়েও কোনো প্রশ্ন নেই। রিংকুর পরের জায়গায় খেলতে পারেন আন্দ্রে রাসেল। যদিও এখনও পর্যন্ত বল করেননি রাসেল, ব্যাটেও নেই রান।

তৃতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে অবশ্যই দলে থাকবেন স্পিনার সুনীল নারাইন। তাছাড়া ব্যাট হাতেও বেশ কার্যকর তিনি। নারাইন ছাড়া দলের অন্য স্পিনার হতে পারেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। পেস আক্রমণে থাকতে পারেন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং উমেশ যাদব। তাছাড়া ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সুয়োশ শর্মার থাকার সম্ভাবনা বেশি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট