,

নবীনগরে ৫০০ দুঃস্থ পরিবারে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাবার বিতরণ

news-image
ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “এমডাব্লিউএফ ফুড এইড-২০২৩” শীর্ষক প্রকল্পের অধীনে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইউ, কে) পবিত্র রমজান মাসে ২৪ হাজার রান্নাকরা খাবার বক্স ও ৫০০ দুঃস্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করছে।
বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা দায়েমী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ও চট্টগ্রাম জেলাধীন চন্দনাইশ উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জানা যায়, মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাস্থ্যসম্মত রান্না খাবার- বিরিয়ানি, ভুনা খিচুড়ি, খিচুড়ি-ডিম, মুরগি-ভাত, মাছ-ভাত ও শুকনো খাবার, বিস্কিট, মুড়ি, চানাচুর, চাউল, চিনি, সুজি, সেমাই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
দায়েমী ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম খোদাদাদ মারুফ ও প্রজেক্ট ডিরেক্টর মোঃ আতাউল্লাহ উজ্জল জানান, মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিশ্বব্যাপী ১০ লক্ষ পরিবারের মাঝে রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট