,

মৌসুমের রেকর্ড ৪১ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায়

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় টানা ১২ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রিতে উঠেছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় সব শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচণ্ড গরমে মানুষ ঘরের বাইরে আসতে পারছে না। বিশেষ করে দিনমজুর শ্রেণির মানুষদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। টানা ১২ দিন ধরে চুয়াডাঙ্গা জেলা আছে দেশের তাপমাত্রার শীর্ষ অবস্থানে। সকাল থেকে থাকছে তীব্র গরম। এতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি অসুবিধায় পড়েছেন। তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি গিয়াস উদ্দিন বলেন, তিনি গরমে শ্বাস নিতে পারছেন না। এ জন্য হাসপাতালে এসে ভর্তি হয়েছেন।

শিশু ওয়ার্ডে মমতাজ বেগম নামে এক নারী বলেন, তার শিশু তিন দিন ধরে অসুস্থ। হাসপাতালে আনার পরও সুস্থ হচ্ছে না। চিকিৎসা চলছে।

চুয়াডাঙ্গা সমবায় নিউমার্কেটের ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, এবার ঈদ ও নববর্ষ এক সঙ্গে হওয়ায় বেচাকেনা ভালো হওয়ার কথা। সকালের দিকে কিছু ভিড় দেখা যাচ্ছে। দুপুরের পর কমে আসছে ভিড়। আবার সন্ধ্যার পর শহর এলাকায় বসবাসকারীরা আসছেন বাজারে কেনাকাটা করতে। তীব্র রোদের কারণে এমনটি হচ্ছে।

চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি গ্রামের আজিজুর রহমান বলেন, আমার বাগানের আম গরমে পড়ে যাচ্ছে। কোনোভাবেই গাছে আম ঠেকানো যাচ্ছে না। রোদের তাপের কারণে এমন হচ্ছে। আমরা ওষুধ দিয়েও ঠেকাতে পারছি না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাসরিন বলেন, আবহাওয়ার হিসাব অনুযায়ী ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা এখন ৪১ ডিগ্রি হয়ে গেছে। এখন বলা যাবে চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ চলছে।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা