,

পরিবহন নেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পরিবহন নেতা রেজাউল করিম হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের শান্তি রঞ্জন শীলের ছেলে তাপস চন্দ্র শীল (২৫), একই এলাকার আউয়াল কমিশনারের বাড়ির মৃত রেজাউল করিমের স্ত্রী মোসা. আলো আক্তার (৩০) ও চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণপাড়ার জয়নাল মেম্বার বাড়ির আবদুস সামাদ ওরফে সামাদ সরকারের ছেলে মো. রাসেদ (২৮)। রায় ঘোষণার সময় রাসেদ উপস্থিত ছিলেন। অপর আসামি আলো আক্তার ও তাপস পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম (এপিপি) জানান, ২০১৪ সালের ১৩ জুন আবদুল আউয়াল কমিশনারের বসতঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার ভাই মো. খাজা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা করেন। পরে পুলিশ আলো আক্তারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং তাপস চন্দ্র শীল ও রাসেদের নাম বলেন। পুলিশ তাদের গ্রেফতার করলে সবাই আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দেন। ২০১৫ সালের ২৭ মে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। পরে ২১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর