,

‘আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, এখন বাকি মৃত্যু’

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের জি-বাংলার ‘সা-রে-গা-মা-পা’খ্যাত বাংলাদেশি গায়ক মঈনুল আহসান নোবেল। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত। ক’দিন আগেই হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের ঘটনায়ও এসেছে তার নামটি।

এবার নিজের ক্যারিয়ার ও সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন তিনি। আজ মঙ্গলবার এক ফেসবুক বার্তায় নোবেল জানান, তার জীবনের প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে হয়েছে। যা খুবই হৃদয়বিদারক। সঙ্গে এও বলেন, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি।

এই গায়কের কথায়, ‘আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’

তার এমন পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেছেন। তাদের কথায়- হতাশ হবেন না ভাই। ক’দিন পর আবার সব আগের মতো হয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ