,

সিলেটের রেল পথ সংস্কারে ১৮৪ কোটি টাকা ঋন দিচ্ছে এডিবি

news-image

আবুল কাশেম রুমন,সিলেট : জরার্জিন বিগত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের রেলপথে ১৮৪ কোটি সংস্কারের জন্য ঋন দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।মঙ্গলবার (১১ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে হবে এই বৈঠক। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

প্রকল্পের উদ্দেশ্য : ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ রেলওয়ের সিলেট-ছাতক বাজার সেকশন পুণর্বাসনের মাধ্যমে উক্ত সেকশনে রেলযোগাযোগ পুনঃ প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত রেলওয়ে এমব্যাংকমেন্ট, রেলপথ এবং সংশ্লিষ্ট অবকাঠামো পুনর্বাসন।

এছাড়া ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সহজে পানি নির্গমনের সুবিধার্থে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও রেলওয়ে এমব্যাংকমেন্টের উচ্চতা বৃদ্ধি করা। রেলযোগাযোগ পুনঃ প্রতিষ্ঠার পর কমিউটার ট্রেনের সংখ্যা বাড়ানোসহ মালবাহী ট্রেন চালুকরণের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি এবং রেলপথ পুনর্বাসনের মাধ্যমে  ট্রেনের গতিবৃদ্ধি ও ভ্রমণ সময় হ্রাস করা।
প্রকল্প এলাকা : সিলেট জেলার সিলেট সদর, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। ২০২৩ সালের এপ্রিল হতে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে রেলওয়ে।
পরিকল্পনা কমিশন জানায়, প্রকল্পের মোট ব্যয় ২৪১ কোটি ৫৯ লাখ টাকা। বাকি অর্থ সরকারি কোষাগার  থেকে মেটানো হবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না