,

আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু, হামলা ও ভাঙচুর, আহত-১৫

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে নুর আলম (১৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ নিয়ে হামলা ও ভাঙচুরসহ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছে ১৫জন।তবে এলাকাবাসীর অভিযোগ, বাড়ির মালিক মাজেদ মিয়া ধাক্কা দেওয়ায় ছাদ থেকে পড়ে যায় নূর আলম। এতেই নুর আলমের মৃত্যু হয়।

নিহত নূর আলম (১৮) নগরীর খামারপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে বলে জানা গেছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন মট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান। সোমবার বেলা আড়াইটার দিকে রংপুর নগরীর খামারপাড়ায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে রংপুর নগরীর খামারপাড়া এলাকার তাবলিগ মসজিদের পাশে ফকির চাঁন নামের এক ব্যক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিস আসার আগেই পাশের মাজেদ মিয়ার একতলা বাড়ির ছাদে উঠে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে নূর আলম নামের এক যুবক ছাদ থেকে পড়ে সিঁড়িতে লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এলাকাবাসীর অভিযোগ, বাড়ির মালিক মাজেদ মিয়া ধাক্কা দেওয়ায় ছাদ থেকে পড়ে যায় নূর আলম। এতেই তার মৃত্যু হয়।

এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে নূর আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ তাদের নিবৃত করতে গেলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাধে। এ সময় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। এঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান জানিয়েছেন, আগুন নেভাতে একসঙ্গে অনেকেই একটি বাড়ির ছাদে উঠেছিল। সেখান থেকে নূর আলম নামের এক যুবক পড়ে গিয়ে মারা যায়। তবে কীভাবে ছাদ থেকে পড়েছে বা কেউ তাকে ধাক্কা দিয়েছে কি না, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।

তিনি আরও বলেন, ওই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিক্ষুব্ধদের হামলায় দুই পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ