,

কালিহাতীতে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট।

রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করেন শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুল ইসলাম, বাংড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়ধার আলী মেম্বার, শাজাহান সিরাজের সাবেক এপিএস আনোয়ার হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, কালিহাতী ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মহসিন, ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজের সাবেক ভিপি হযরত আলী সরকার প্রমুখ।

কালিহাতী উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ৩ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি পেয়াজ ও একটি দুধের প্যাকেট।

বিতরণ অনুষ্ঠানে শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, আমার বাবা এই কালিহাতীর মানুষের জন্য কাজ করে গেছেন। আজ তার মেয়ে হিসেবে আমি আপনাদের পাশে এসেছি। আমি আপনাদের নিয়ে কালিহাতীর সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি কোন ভোটের রাজনীতি করি না। আমি মেহনতি মানুষের পাশে থাকতে চাই। আমি আপনাদের সেবা করে আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না