,

গাড়ি ঠিক করতে গিয়ে কিডন্যাপ অভিনেত্রী হিমি!

news-image

বিনোদন প্রতিবেদক : দুই কর্মচারী নিয়ে রাজধানীর একটি গাড়ি সারানোর গ্যারেজ চালান কুরবান। পৈত্রিক সূত্রে পাওয়া এই গ্যারেজটির নাম ‘লাল বাত্তি’। কুরবানের বাবার আমলে এর বেশ নাম-ডাক থাকলেও ছেলের বদৌলতে সেই গ্যারেজের বর্তমান পরিস্থিতি লাল বাত্তি জ্বলে ওঠার মতোই!

এমন যখন পরিস্থিতি, তখন সেই গ্যারেজে গাড়ি ঠিক করাতে আসেন নিশি। ঠিক করতে গিয়ে গাড়ির ভালো ইঞ্জিন নষ্ট করে ফেলে কোরবান মিস্ত্রি। মূলত কুরবান ও নিশির গল্পটা শুরু হয় এখান থেকে। ঘটতে থাকে একের পর এক বিস্ময়কর ঘটনা। এমনই এক গল্প নিয়ে জুবায়ের ইবনে বকর নির্মাণ করে ঈদের বিশেষ নাটক ‘লাল বাত্তি’।

এতে বকর চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর আর নিশি চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। চলতি সময়ে যে দুজন জুটি বেঁধে সর্বোচ্চ ভিউ পাচ্ছেন ইউটিউবে।

নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, ‘যথারীতি মজার আরেকটি গল্পে কাজ করলাম। গ্যারেজের গল্প। ফলে কাজ করতে গিয়ে প্রচুর কালি লেগেছে গায়ে। কিন্তু কাজটি আমরা আনন্দ নিয়ে করেছি। আশা করছি দর্শকরা নতুন কিছু পাবেন।’

‘লাল বাত্তি’র প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট