,

রাবিতে ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনের সুযোগ পেলেন যারা

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার দুপুরে এই ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফল অনুযায়ী ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) জিপিএ-৫ ছাড়া চূড়ান্ত আবেদনের সুযোগ পায়নি বিজ্ঞান শাখা থেকে পাস করা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে ‘এ’ ইউনিটে মানবিক শাখা থেকে সর্বনিম্ন জিপিএ-৪.৫৮ পাওয়া ভর্তিচ্ছুরা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এছাড়া ‘বি’ ইউনিটের (ব্যবসা) সব প্রাথমিক আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামানিক বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আবেদনকৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজ আইডি দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন। এছাড়া চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুরা ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। সেজন্য অনলাইনে ‘বি’ ইউনিটে ১ হাজার ১০০ টাকা এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটে ১ হাজার ৩২০ টাকা পরিশোধ করতে হবে। চূড়ান্ত আবেদন ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, এ বছর রাবিতে ভর্তি পরীক্ষায় তিন (এ, বি এবং সি) ইউনিটে প্রাথমিক আবেদন জমা হয়েছিল ৪ লাখ ১ হাজার ৪১৪টি। এর থেকে যাচাই-বাচাই শেষে চূড়ান্ত আবেদনের জন্য কোটাসহ মনোনীত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৫১ জন ভর্তিচ্ছু। এ বছর ভর্তি পরীক্ষা ২৯-৩১ মে অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান ১০০। চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট