,

টানা তৃতীয় হার দেখল মোস্তাফিজের দিল্লি

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলের শুরুটা একদমই ভালো করতে পারল না মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট লায়ন্সের পর রাজস্থান র‌য়্যালসের সঙ্গেও হার দেখল দলটি।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ তোলে রাজস্থান। জবাব দিতে নেমে সব ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি করতে পারেনি দিল্লি। প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও সুযোগ হয়নি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।

আসামের বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দিল্লিই রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল। তবে মারকাটারি ব্যাটিংয়ে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে একদমই সময় নেননি রাজস্থানের দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে মাত্র ৮ ওভার ৩ বলেই আসে ৯৮ রান। অর্ধশতক তুলে নেন বাটলার (৬০), জয়সওয়াল (৭৯) দুজনই। মাঝে রানের গতি কিছুটা কমে আসলেও শেষদিকে শিমরন হেটমায়ারের (২১ বলে ৩৯) ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১৯৯ রানের বিশাল সংগ্রহ হয় রাজস্থানের।

জবাব দিতে নেমে কোনো রান করার আগেই ২ উইকেট হারিয়ে বসে দিল্লি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। যদিও অনেকক্ষণ একপ্রান্ত আগলে লড়াই করার চেষ্টা করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৬৫)। তাবে তার ধীরগতির সেই ইনিংস দলকে জয়ের পথ দেখাতে পারেনি। শেষ পর্যন্ত ১৪২ রান তুলেই সন্তুষ্ট থাকতে হয়।

শুরুতে পেসার ট্রেন্ট বোল্ট ও মাঝের দিকে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল; এই দুজনই মূলত দিল্লির ব্যাটসম্যানদের ওপর ত্রাস ছড়িয়েছেন। ৩টি করে উইকেট নিয়েছেন এই দুজনই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট