,

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৫। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার সকাল ৮টা ৪৫ আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা।

এদিন ৩৫০ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এ নগরের দূষণের ধারেকাছে আর কোনো শহর নেই। ১৬২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় পাকিস্তানের লাহোর। একই স্কোর নিয়ে তৃতীয় দক্ষিণ কোরিয়ার বুসান। ১৬১ স্কোর নিয়ে চতুর্থ পাকিস্তানের আরেক শহর করাচি। একই স্কোর নিয়ে পঞ্চম সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৫৬ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ নেপালের কাঠমান্ডু। একই স্কোর নিয়ে সপ্তম ভারতের দিল্লি। ১৫৪ স্কোর নিয়ে নবম দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গ। আর চীনের ইউহান ১৪৮ স্কোর নিয়ে আছে তালিকার দশম স্থানে।

আজ তালিকার শীর্ষ দশ শহরের কোনোটি ‘খুবই অস্বাস্থ্যকর’ (২০১ থেকে ৩০০ স্কোর) না থাকলেও ৩৫০ স্কোর নিয়ে বায়ুদূষণে ‘বিপজ্জনক’ অবস্থায় আছে থাইল্যান্ডের চিয়াং মাই।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট