,

উইলিয়ামসনকে নিয়ে বাবরের আবেগ মেশানো বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান কেন উইলিয়ামসন। ইনজুরিতে চলমান আইপিএল শেষ হয়ে যায় তার। পরে জানা যায়, বিশ্বকাপেও খেলতে পারবেন না কিউই অধিনায়ক।

বিশ্বকাপের মতো মঞ্চে থাকতে না পারায় উইলিয়ামসনকে নিয়ে বেশ আবেগ মেশানো বার্তাই দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।উইলিয়ামসনের সঙ্গে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে বাবর লিখেছেন, ‘আরও শক্ত হয়ে ফিরে আসো। দ্রুত সুস্থ হও কেন।’

ক্রিকইনফো জানিয়েছে, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের এসিএল চোট হয়েছে। যা সারতে কয়েক সপ্তাহ লাগবে। চোট পাওয়ার পরে অবশ্য নিউজিল্যান্ডে ফিরে গেছেন তিনি। আপাতত তার হাঁটুর চারপাশে ফোলা ভাব কমে গেলেও, পরবর্তী তিন সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করা হবে।

এ নিয়ে কেন বলেন, ‘স্বাভাবিক ভাবেই এই ধরনের চোট পাওয়া হতাশাজনক, কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার করা এবং পুনর্বাসন শুরু করা। এতে কিছুটা সময় লাগবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফেরার জন্য, আমি যা করতে পারি সেটাই করব।’

এদিকে বিশ্বকাপে উইলিয়ামসনের না থাকাটা হবে নিউজিল্যান্ডের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। কেননা কিউইদের সেরা এই ব্যাটারের ১৩টি সেঞ্চুরি সহ ১৬১টি ওয়ানডেতে তার গড় ৪৭.৮৩।

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এবারও থাকছে না ডিআরএস

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘কেনকে শুরু খেলোয়াড়ই নন, ও আমাদের নেতা এবং আমাদের দলের গুরুত্বরপূর্ণ সদস্য। আমরা আশা করেছিলাম যে, ও হয়তো ঠিক হয়ে উঠবে। তবে এখন যা মনে হচ্ছে, এটি অসম্ভব।’

কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। আসন্ন পাকিস্তান সফরে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন তিনি। এবং বিশ্বকাপেও অধিনায়ক হিসেবে তিনি এগিয়ে থাকতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না