,

লারা-গেইলদের মতো চশমা চোখে লিটন

news-image

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট মাঠে রোদচশমা পরা খুবই নিয়মিত ব্যাপার। বিশেষ করে টেস্ট ম্যাচে রোদ থেকে চোখ বাঁচাতে বাহারি রংয়ের রোদচশমা পরে থাকেন ফিল্ডাররা। এর পাশাপাশি বোলারদের মধ্যে স্পিনাররা রোদচশমা ব্যবহার করে থাকেন। হেলমেটের ভেতর উইকেটরক্ষকদেরও এই অভ্যাস আছে। কিন্তু ব্যাটসম্যানদের রোদচশমা পরে ব্যাটিং করতে দেখা যায় খুব কমই।

এবার সেই উদাহরণটা তৈরি করলেন লিটন দাশ। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম এই ব্যতিক্রমী উদ্যোগ লিটনের। অবশ্য বিশ্ব ক্রিকেট মিলিয়ে লিটন প্রথম নন, এর আগে ব্যাটসম্যান হিসেবে রোদচশমা পরে ক্রিজে ছিলেন গ্রেট ব্রায়ান লারা, ক্রিস গেইল ও ব্র্যাথওয়েট।

ক্রিকেট ইতিহাসে স্টাইলিশ ব্যাটারদের নাম করা হলে ক্যারিবিয়ান কিংবদন্তি লালার নাম থাকবেই। ব্রায়ান লারা শুধু ব্যতিক্রমী ব্যাটিং স্টান্সেই নন, ব্যক্তিগত সেরা স্কোর গড়ে হয়েছেন ক্রিকেটের বরপুত্র। তার ৪০০ রানের মাইলফলক যে কারো পক্ষে ছোঁয়া কঠিন। সেই লারা-ই প্রথম রোদচশমা পরে ব্যাটিংয়ে নেমেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এর অনেক বছর পর ক্রিস গেইল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ের সময় চোখে রোদচশমা রাখেন।

এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও জ্যামাইকা তালাওয়াসের হয়ে গেইলকে ওই ভূমিকায় দেখা গেছে। ২০২১ সালে বাংলাদেশ সফরে উইন্ডিজের বর্তমান টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট চোখে চশমা রেখে ব্যাটিং করেন চট্টগ্রামে। মিরপুরে দ্বিতীয় টেস্টেও তাকে একই ভাবে দেখা গেছে। আর বুধবার মিরপুরে লিটন দাশ ব্যাটিং করলেন চশমা পরে।

এদিন ৪১ বলে ৪৩ রানের ওয়ানডে সুলভ পুরো ইনিংসেই লিটনের চোখে চশমা ছিল। এই সময়ে কোন অস্বস্তি দেখা যায়নি লিটনের। হতে পারে উইকেট কিপিংয়ের সময়ও হেলমেটের নিচে রোদচশমা পরার অভ্যাস লিটনকে অসুবিধায় ফেলেনি!

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট