,

কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির দক্ষতা না থাকলে এই যুগে মানুষকে মূর্খই বলা হয়। পৃথিবীটা এখন প্রযুক্তি ওপর ভিত্তি করে চলছে। সুতরাং সবাইকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হতে হবে। এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে।

বুধবার (৫ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাবগুলো মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ট্যাবটি গঠনমূলক কাজে ব্যবহারের আহ্বান জানিয়ে মন্ত্রী শিক্ষার্থীদের ভালো মানুষ ও ভালো নাগরিক হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ভালো মানুষ হলে, ভালো নাগরিক হলে দেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান করা হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জনশুমারিতে ব্যবহৃত ৪ লাখ ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে চাঁদপুরের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট