,

ইসির ৭ কর্মকর্তাকে বদলি

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের বাজেট অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তিনি আগামী ৯ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায়, ১০ এপ্রিল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

একই প্রজ্ঞাপনে বরিশাল জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে বদলি করা হয়েছে। তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ অধিশাখার উপসচিব করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের শৃঙ্খলা শাখার সহকারী সচিব নুর নাহার ইসলামকে সহকারী পরিচালক হিসেবে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বদলি করা হয়েছে। আর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মামুনকে কমিশনের শৃঙ্খলা শাখার সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এই দুই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায়, ১০ এপ্রিলে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

অন্যদিকে, আলাদা দুটি অফিস আদেশে নির্বাচন কমিশনের তিনজনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ অধিশাখার উপসচিব মো. মঈন উদ্দীন খানকে সচিবালয়ের বাজেট শাখার উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে সচিবালয়ের শৃঙ্খলা ও আপিল অধিশাখার উপসচিব মো. রফিকুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে এবং ইসির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহানকে কমিশনের শৃঙ্খলা ও আপিল অধিশাখার উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট