,

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ইফতার করানোর ঘোষণা সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন। রাজধানীর অন্যতম বৃহত্তম মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পথে বসেছেন হাজারো ব্যবসায়ী। চারদিকে কান্না, আহাজারি। এমন দুর্দিনে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদান দিচ্ছেন তিনি।

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট চলছে বাংলাদেশের। মাঠে নামার আগেই ক্রিকেটাররা শুনেছেন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খবর। প্রথম দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাকিব।

বঙ্গবাজার পুড়ে যাওয়ার একটি ছবি আপলোড করে সাকিব লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক! আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। তাই আমি, আমার সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’

সতীর্থ তাসকিন আহমেদকে পরবর্তী দিনে ইফতারের অনুদানে সম্পৃক্ত করার কথা জানিয়ে সাকিব আরও লিখেছেন, ‘পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই।’

এভাবে সবাইকেই এগিয়ে আসার অনুরোধ করেন সাকিব। পরের অংশে তিনি লিখেছেন, ‘এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তাঁর রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট