,

জায়েদ খানের সদস্যপদ স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রবিবার (০২ এপ্রিল) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের নবম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তার সদস্যপদ স্থগিত করা হয়। পরে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন সাদিক।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সায়মন জানান, শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে নিয়ে জায়েদ খান বিভিন্ন প্ল্যাটফর্মে যেসব অশালীন মন্তব্য করেছেন, তা সমিতির গঠনতন্ত্রের পরিপন্থী। পরে সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও সমিতির আইনজীবীর পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গণমাধ্যকে জানানো হবে।

এদিকে কাঞ্চন-নিপুণ পরিষদ যে ব্যবস্থা নিতে যাচ্ছে, সেটি শিল্পী সমিতির গঠনতন্ত্রবিরোধী বলে দাবি করেছেন জায়েদ খান। তিনি অভিনেত্রী নিপুণ বরাবর একটি চিঠিও দিয়েছেন শনিবার (০১ এপ্রিল)। সেখানে তার বিরুদ্ধে অন্যায় আচরণ করা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।

সমিতির একই বৈঠকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সুচরিতা ও রুবেলকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পর পর তিনটি সভায় অনুপস্থিত ছিলেন এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে অংশ নেননি। এ ব্যাপারে তাদের নোটিশ দেওয়া হলেও কোনোরকম সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছিলেন জায়েদ খান। কিন্তু জিতেও শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারেননি তিনি। এ নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে তাকে। সাধারণ সম্পাদক পদ নিয়ে মামলা এখনো চলমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট