,

প্রসেনজিতের জীবিত বোনকে মৃত দেখাচ্ছে ব্যাংক, টাকা উধাও

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ে, টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়কে মৃত দেখাল ব্যাংক। শুধু তাই নয়, তাকে মৃত দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা গায়েবও করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের অনলাইনকে টলিউড অভিনেত্রী ও প্রযোজক পল্লবী বলেন, তার শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাঙ্কে একটি পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) ছিল। বেশ কয়েক বছর ধরেই সেখানে সঞ্চিত অর্থ জমা করছেন তিনি। হঠাৎ করে ব্যাংক থেকে জানতে পারেন তার ওই অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গেছে! পরে তিনি জানতে পারেন তার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা গচ্ছিত অর্থ উধাও। তিনি মারা গেছেন, এই দাবি করেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।

পল্লবীর কথায়, ‘আমি ব্যাংকের কাছে জানতে চেয়েছি আমি যদি মৃত হই, তা হলে তো আমার মৃত্যুর সনদ দেখাতে হবে। সেটা কোথায়? সদুত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতির চক্র চলছে। কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় এত বড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে। হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা জানতে পারছি না। আমি এই ঘটনায় আমাদের দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কাছে যেতেই পারতাম। কিন্তু এমন একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ব্যবস্থায় এই রকম প্রতারণা? আমি বিস্মিত!’

এ ঘটনায় কলকাতার কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। তবে ব্যাংকের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে তারে খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে টাকা ফেরত পাওয়া নিয়ে সন্দিহান পল্লবী।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট