সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ থেকে বের হতেই যুবককে কুপিয়ে হত্যা

news-image

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় রবিউল ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল শুক্রবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।

রবিউল নিহতের খবর এলাকায় ছড়িয়ে পরলে হামলাকারী সন্দেহে হরিণাকুণ্ডু পৌর ছাত্রলীগের সভাপতি পলাশসহ পাঁচজনের বাড়িতে আগুন দিয়েছে নিহতের স্বজনরা। এ ঘটনায় নতুন করে হামলার শঙ্কায় গ্রাম ছাড়ছেন অনেকেই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম হরিনাকুণ্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইজিবাইকচালক রবিউলকে কুপিয়ে গুরুতর জখম করে কয়েকজ যুবক। এ সময় স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিউলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে মৃত্যু হয়।

মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হামলাকারী সন্দেহে হরিণাকুণ্ডু পৌর ছাত্রলীগের সভাপতি পলাশসহ পাঁচজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের সমর্থকরা। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় ঘরবাড়িতে ধরিয়ে দেওয়া আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ঘটনায় নতুন করে হামলা ও লুটপাট আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে গরু-ছাগল নিয়ে পালাচ্ছে গ্রামের অনেকে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান লিটন বলেন, ‘কিছুক্ষণের মধ্যে রবিউলের লাশ গ্রামে এসে পৌঁছাবে। গ্রামে নতুন করে সহিংসতা যেন না ছড়াতে পারে, এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী