,

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা বিএনপির আহ্বায়কসহ আটক ৭

news-image

রাজশাহী ব্যুরো : জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ মোহাম্মদ চাঁদসহ দলের ৭ নেতাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নগরীর বাটার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃত অন্যরা হলেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মো. মোজাফফর হোসেন, চারঘাট লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, যুবদল সদস্য বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, যুবদল সদস্য উপজেলার রামরামা গ্রামের মনির মণ্ডল ও গোদাগাড়ী উপজেলার ছাত্রদল সদস্য আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ দফা দাবিতে জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর সাগরপাড়া থেকে বাটার মোড়ের দিকে যাচ্ছিল। মিছিলটি বাটার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের বাকবিতণ্ডা হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় মিছিলের সামনে থাকা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ মোহাম্মদ চাঁদসহ ৭ জনকে পুলিশ আটক করে।

বোয়ালিয়া থানার উপপুলিশ কমিশনার (ডিসি) আরেফিন জুয়েল বলেন, ‘বিএনপির অবস্থান কর্মসূচির অনুমোদন ছিল। তবে তারা রাস্তায় বিক্ষোভ করে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করে। জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আবু সাঈদ চাঁদসহ বিএনপির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না