,

ম্যাচ শেষের আগেই হেলিকপ্টারে মাঠ ছাড়লেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দিনই চট্টগ্রামে খেলেছেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। পরদিনই সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। তবে খেলা শেষ না করেই হেলিকপ্টারে করে মাঠ ছাড়েন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

জানা গেছে, ঢাকার তেজগাঁওয়ে একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে যোগ দিতেই আগেভাগে মাঠ ছাড়েন সাকিব। যানজটের কারণে অনুষ্ঠানে পৌঁছাতে দেরি হতে পারে, এই শঙ্কায় বাহন হিসেবে হেলিকপ্টার বেছে নিয়েছেন এই অলরাউন্ডার।

যদিও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচে জয় পেতে কোনো সমস্যা হয়নি সাকিবের দল মোহামেডানের। প্রথমে ব্যাট করে অধিনায়ক ইমরুল কায়েসের ৮৬ ও মাহমুদুল্লাহ রিয়াদের ৪৮ রানে ৭ উইকেট হারিয়ে ২৯০ রান করে আকাশি-সাদা জার্সিধারিরা। জবাব দিতে নেমে ২৬৮ রানে অলআউট হয় শেখ জামাল।

তবে ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি সাকিবের। চারে ব্যাট করতে নেমে ৫ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন। আগেভাগে মাঠ ছাড়লেও ব্যক্তিগত বোলিং কোটা পূরণ করেছিলেন সাকিব। ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

চলতি ঢাকা প্রিমিয়িার লিগে এই ম্যাচেই প্রথম মাঠে নেমেছিলেন সাকিব। তার দল মোহামেডানও পায় টানা ৫ ম্যাচ পর জয়।আগের চারটি ম্যাচ হার দেখে আর একটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। পয়েন্ট টেবিলেন সাত নম্বর অবস্থানে আছে দলটি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট