,

সাকিব-লিটনকে নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

news-image

শেষ হলো সব জল্পনা-কল্পনা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গত কয়েকদিন ধরে এই টেস্টে ছুটি নিয়ে তাদের আইপিএল খেলা ছিল আলোচনায়। কিন্তু সেটা আর হয়নি।আয়ারল্যান্ড সিরিজের ঠিক আগে চোটে পড়েন জাকির হোসেন। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও খেলতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো এই উদ্বোধনী ব্যাটার নেই টেস্টেও।

তার বদলে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। সর্বশেষ গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন জয়। সাদমান জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ২০২২ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এছাড়া চোটের কারণে সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট দলে না থাকা তামিম ইকবালও ফিরেছেন এবার। তামিম ছাড়াও স্কোয়াডে সুযোগ মিলেছে এবাদত হোসেন ও শরিফুল হকের। বাদ পড়েছেন ইয়াসির আলী, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও নুরুল হাসান সোহান।  আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৪ এপ্রিল থেকে।

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট