,

যানজট কমাতে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শহরের অভ্যন্তরের নৌ-পথগুলো যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পেয়ে সময় ও অর্থের সাশ্রয় হবে।

প্রতিমন্ত্রী আজ শনিবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনকালে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘শুভাঢ্যা খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল। এখালকে কেন্দ্রে করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে খালটি মৃত প্রায়। এ খালের উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়ীগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং কেরানীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। তাছাড়া অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১৭ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছেন। এ প্রকল্পের সফল বাস্তবায়ন ও ভাল ফলাফল পাওয়া নিয়েই আজকের এই পরিদর্শন।

পরিদর্শনকালে অন্যান্যের মাঝে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট