,

পদ্মায় ভাসছিল যুবকের লাশ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে তারা দৌলতদিয়া নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। এ সময় মরদেহটি উদ্ধারে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের একটি দলও ঘটনাস্থলে ছিল। উদ্ধার হওয়া লাশের গায়ে লুঙ্গি ও গেঞ্জি ছিল।

দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পদ্মা নদী থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি দেখে ধারণা করা হচ্ছে আনুমানিক ২০-২৫ দিন আগে মারা গিয়ে থাকতে পারে। তার বয়স আনুমানিক বয়স ৩৫ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘লাশটি পদ্মা ও যমুনা নদীর পশ্চিম দিক দিয়ে ভেসে এসেছে। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পূর্ব পাশে বালুর চাতালের নিচে লাশটি পাওয়া গেছে। গলিত লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট