,

সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন, মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর একটির সন্ধান পাওয়া গেছে। নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির সন্ধান মিলে বলে জানিয়েছেন এই বিজ্ঞানীরা। খবর: বিবিসি’র।

গবেষকেরা বলছেন, নতুন সন্ধান পাওয়া কৃষ্ণগহ্বরটির আকার আমাদের সূর্যের চেয়ে ৩০ বিলিয়ন গুণের চেয়েও বেশি বড়। গবেষণাদলের প্রধান ড. জেমস নাইটিঙ্গ্যাল বলেন, ‘কৃষ্ণগহ্বরটির আকার যে এতই বড় তা বুঝে উঠতেও বেগ পেতে হয়।’

যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নাল ‘মান্থলি নোটিসেস’ প্রকাশিত এক নিবন্ধে ডারহাম ইউনিভার্সিটির গবেষকদের এই কাজের বিস্তারিত তুলে ধরা হয়।

নিবন্ধে বলা হয়, গ্র্যাভিটেশনাল লেন্সিং পদ্ধতি ব্যবহার করে এ কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে এবং এই পদ্ধতিতে পরিমাপ করা প্রথম কৃষ্ণগহ্বর এটি।

কৃষ্ণগহ্বর হলো তীব্র মহাকর্ষবলের প্রভাবে চুপসে যাওয়া জ্যোতিষ্কবিশেষ, যার কাছাকাছি কোনো জড়বস্তু আলোককণা প্রভৃতি আসামাত্র ওই নক্ষত্র তা গ্রাস করে নেয় অর্থাৎ ওই জ্যোতিষ্ক থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট