,

রংপুর স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুরে স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে মেহেদী হাসান (২৫) নামের এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার ওই কেন্দ্রের কক্ষ থেকে মেহেদী হাসান নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার স্বজনদের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মেহেদীর পরিবার সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস মুসলিমপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫) কে গত ফেব্রæয়ারি মাসে মাদক থেকে বাঁচতে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলো মাদক নিরাময় কেন্দ্রে। গতকাল মঙ্গলবার তার পরিবারের লোকজন তার সাথে দেখা করে। আজ বুধবার সকালে পরিবারকে সংবাদ দেয়া হয় মেহেদী মারা গেছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে শুনতে পায় সে আত্মহত্যা করেছে।

তবে স্বজনরা দাবি করেন, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের আঘাতের চিহৃ রয়েছে। তারা এঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এস আই মিঠু আহমেদ বলেন, মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না