,

সাকিবের ঘূর্ণিতে শুরুতেই ৬ উইকেট হারাল আইরিশরা

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বাধায় ১৭ ওভারে নেমে আসা দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে রেকর্ড ২০২ রান তুলেছে। জবাব দিতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়েছে আইরিশরা।

সফরকারী দল ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন হ্যারি টেক্টর ও জর্জ ডকরেল। তাসকিন ইনিংসের প্রথম বলেই পল র্স্টালিংকে শূন্য রানে ফেরান। পরের ওভারে সাকিব ৫ রান করা লরকান টাকারকে তুলে নেন। এরপর ইনিংসের চতুর্থতম ওভারে রস এডায়ার ও গ্যারেথ ডিলানিকে আউট করেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন ও রনি ৯.২ ওভারে ১২৪ রানের জুটি গড়েন। টি-২০ ফরম্যাটে নিজেদের দ্রুততম শতরান ও যেকোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা। এরপর রনি ২৩ বলে ৪৪ রান করে ক্যাচ দেন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

অন্য প্রান্তে থাকা লিটন দাস ছিলেন আরও বিধ্বংসী। তিনি সাজঘরে ফেরার আগে ৪১ বলে খেলেন ৮৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ১০টি চার ও তিনটি ছক্কা দেখান তিনি। ১৮ বলে ৫০ রান পূর্ণ করেন ভাঙেন আশরাফুলের দ্রুত ফিফটির রেকর্ড। সাকিব ২৪ বলে ৩৮ ও তাওহীদ হৃদয় করেন ১৩ বলে ২৪ রান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট