,

হেরে গেল বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেটে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচ সিরিজের শেষটা ভালো হলো না বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে সিশেলসের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রায় এক লাখ জনসংখ্যার দেশ সিশেলস। আফ্রিকা মহাদেশের এ দেশটি ফিফা র‌্যাংকিংয়ে রয়েছে ১৯৯ নম্বরে। খ-কালীন ফুটবলারদের নিয়ে গড়া সিশেলস দল। কেউ কাঠমিস্ত্রি, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, আবার কেউ জাহাজে কাজ করেন- এমন ফুটবলারদের নিয়ে গড়া সিশেলসের কাছে হারের তিতকুটে স্বাদ পেল র‌্যাংকিংয়ে ১৯২ স্থানে থাকা বাংলাদেশ। প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছিলেন জামাল ভূঁইয়ারা। ফলে দুদলের দুই ম্যাচের সিরিজটি ১-১-এ শেষ হলো।

আগের দিন সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশকে আমরা হারাবই’- এমন প্রতিজ্ঞার কথা বলেছিলেন সিশেলসের কোচ নেভিল বোথ। তার শিষ্যরা কোচের কথার প্রতিফলন ঘটালেন মাঠে। ১৬ কোটির দেশ বাংলাদেশকে হারিয়ে জয় নিয়েই দেশে ফিরছেন সফরকারীরা। সিশেলস জয়সূচক গোলটি পেয়েছে পেনাল্টির কল্যাণে। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে সিশেলসকে পেনাল্টি ‘উপহার’ দেন সাদ উদ্দিন। বক্সের ওপর উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে সিশেলসের ডেরিল লুইসের মাথার ওপর পা উঠিয়ে দেন বাংলাদেশের এই ডিফেন্ডার। বিপজ্জনক এ ট্যাকেলের জন্য রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে সিশেলসের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ ক্লাব চেলসির হয়ে খেলা মাইকেল মানসিয়ানে। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ও সিশেলসের ফুটবলাররা বিবাদে জড়িয়ে পড়েন।

খেলার শুরুতে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও এলিটা কিংসলে। তাদের জায়গায় রবিউল হাসান ও সুমন রেজাকে একাদশে রাখেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তপু বর্মণ। খেলার শুরুতে প্রথম আধঘণ্টা ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। পরে আর পেরে ওঠেননি তপুরা। অন্যদিকে সিশেলস খুব একটা সুযোগ তৈরি করতে পারছিল না। কিন্তু ঠিক সময়ে কাজের কাজ করেছে তারা। বাংলাদেশকে হারানো সিশেলসের জন্য বড় সাফল্য। ২০২১ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত রাজা পাকসে চার জাতি ট্রফি জেতার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ জেতেনি দলটি। অবশেষে জয় পেয়েছে সিশেলস। এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ডিফেন্ডার আলমগীর মোল্লার। এই সিরিজকে লক্ষ করে প্রায় দুই সপ্তাহ সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট