,

প্রথম ফিফটিতেই ম্যাচ সেরা রনি

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন রনি তালুকদার। এদিন ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে প্রথম ফিফটি তুলে নেন তিনি।

৩৮ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি।

৬৭ রানের ইনিংস খেলার পথে ওপেনার লিটন দাসের সঙ্গে ৪৩ বলে ৯১ রানের বিধ্বংসী জুটি গড়েন রনি। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৯ বলে ২৭ আর তৃতীয় উইকেটে শামিম হোসেনের গড়েন ২২ বলে ৩৬ রানের জুটি।

রনির ৩৮ বলের ৬৭ আর লিটন দাসের ২৩ বলের ৪৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে বৃষ্টি শুরুর আগে ২০৭/৫ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রান তাড়ায় ৮১/৫ রান তুলতে পারে আয়ারল্যান্ড। ২২ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

দলের জয়ে ৩৮ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে খেলে ম্যাচ সেরা হন রনি তালুকদার। ২০১৫ সালের ৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অভিষেক হয় রনির। প্রথম ম্যাচে ২২ বলে ২১ রান করার পর দল থেকে বাদ পড়ে যান রনি।

সবশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ৮ বছর পর জাতীয় দলে ডাক পান তিনি। ৯, ১২ ও ১৪ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ১৪ বলে ২১, ১৪ বলে ৯ আর ২২ বলে ২৪ রান করে আউট হন রনি।

নিজের খেলা প্রথম চার ম্যাচে ২১, ২১, ৯ ও ২৪ রানে আউট হওয়া রনি সোমবার ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে ৬৭ রান করে দলের জয়ে অবদান রেখে হন ম্যাচ সেরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট